জাতীয়

ভারতের বিভিন্ন অঞ্চলে আবারও নতুন করে করোনা, বেনাপোল স্থলবন্দরে কড়াকড়ি সতর্কতা

  প্রতিনিধি ৯ জুন ২০২৫ , ১:৪২:৫৬ প্রিন্ট সংস্করণ

  • নিজস্ব প্রতিবেদক: 

ভারতের বিভিন্ন অঞ্চলে আবারও নতুন করে করোন ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সব স্থল, নৌ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় বেনাপোল স্থলবন্দরে কড়াকড়ি সতর্কত জারি করেছে কর্তৃপক্ষ। 

আজ ০৯ জুন,বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে দেখা যায়, ভারত থেকে ফেরা যাত্রীদের করোনার উপসর্গ আছে কি না তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে।

ভারতফেরত যাত্রী পরিতোষ মণ্ডল জানান, চিকিৎসার জন্য ১০ দিন আগে ভারতে গিয়েছিলেন। দেশে ফিরে দেখছেন, বাংলাদেশে আগত যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। তার ভাষায়, ভারতে কোথাও কোনো পরীক্ষা হয়নি।

আরেক যাত্রী সীমা রানিও একই অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, ভারতে নতুন করে সংক্রমণের খবর শুনিনি, তবে দেশে ফিরে এসে দেখি করোনা পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশনের উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ বলেন, ভারতের কিছু এলাকায় জেনেটিক সিকোয়েন্স পরীক্ষায় ওমিক্রনের এক্সবিবি ধরণ শনাক্ত হয়েছে। এই সংক্রমণ যাতে বাংলাদেশে না ছড়ায়, সে লক্ষ্যে সব ভারতফেরত যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, করোনা ভাইরাসের এই নতুন ধরনটি ‘কোভিড-ওমিক্রন এক্সবিবি’ আগের চেয়ে বেশি ভয়ংকর। যদিও এখনো বাংলাদেশে এই ভ্যারিয়েন্টে কেউ আক্রান্ত হননি, তবে আগাম সতর্কতার জন্য জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

কোভিড-ওমিক্রন এক্সবিবির উপসর্গগুলোর মধ্যে রয়েছে— জ্বর, কাশি ছাড়াও মাথাব্যথা, গলা ও জয়েন্টে ব্যথা, নিউমোনিয়া, ক্ষুধামন্দা ইত্যাদি। বিশেষজ্ঞদের মতে, এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে পাঁচগুণ বেশি ভয়ংকর এবং মৃত্যুহারও বেশি।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, ইতোমধ্যে ঢাকায় এবং রাজশাহীতে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত বেশ কয়েকজন রোগী শনাক্ত হয়েছে। ফলে যশোরে আগে ভাগে প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, কোভিড-ওমিক্রন এক্সবিবি আগের মহামারির চেয়েও ভয়ংকর। তাই আমাদের সবাইকে আরও বেশি সতর্ক ও সচেতন হতে হবে।

চলতি মাসের ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, ভারতসহ অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে ইমিগ্রেশন এবং আইএইচআর হেলথ ডেস্কের সহায়তায় কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করা বাগেরহাটের সিভিল সার্জন জালাল উদ্দীন আহমেদকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশংকা…পীর সাহেব চরমোনাই

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে জামুকা

অবস্থানরত পাকিস্তানিদের অবিলম্বে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি

প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায়- এমন দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি…মতিউর রহমান চৌধুরী

২৪-এর গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে যাত্রাবাড়ী,ডেমরা থানা বিএনপি’র সমাবেশ ও বিশাল মিছিল