জাতীয়

কেবল বাংলা নববর্ষই নয়, যেকোনো উৎসবকে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে রাখা জরুরি…বাংলা একাডেমির মহাপরিচালক

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৫ , ১:০৬:৫৩ প্রিন্ট সংস্করণ

মহসিন শামিম:

বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয় বরং এটি বাংলাদেশের সামগ্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন এমন মন্তব্য করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

তিনি বলেন, ‘কেবল বাংলা নববর্ষই নয়, যেকোনো উৎসবকে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে রাখা জরুর। রাজনীতির সঙ্গে রাষ্ট্র ও সমাজের সম্পর্ক সঠিকভাবে গড়ে উঠলে কোনো উৎসবই নেতিবাচকভাবে প্রভাবিত হয় না।

আজ ২৯ শে এপ্রিল,মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি) আয়োজিত ‘বাংলা নববর্ষ: ইতিহাস, সংস্কৃতি ও উত্তরাধিকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাংলা একাডেমির মহাপরিচালক।

নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলা নববর্ষের ঐতিহাসিক পটভূমি, সাংস্কৃতিক তাৎপর্য এবং সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, বাংলা নববর্ষ কেবল বাঙালিদের উৎসব নয়, বরং এটি ধর্ম, গোত্র ও সম্প্রদায় নির্বিশেষে সকল বাংলাদেশির একটি সমন্বিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহি চৌধুরী।

সেমিনারে সভাপতিত্ব করেন আইআরডিসির সভাপতি ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন আইআরডিসির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

আরও খবর

বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব

রাজশাহীর সারদায় পুলিশ প্রশিক্ষণরত ২৫২ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যহতি

শাহরিয়া আলম হত্যার বিচারের দাবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরের পদত্যাগ দাবিতে মাঠে…ছাত্রদল

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শীর্ষ ২০০ গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে

ঢাকার চারদিকের নদী দূষণ রোধে ২০৪৬টি কারখানাকে ইটিপি চালু রাখতে চূড়ান্ত নোটিশ: ব্যর্থতায় কঠোর আইনানুগ ব্যবস্থা

পত্রিকার বিজ্ঞাপনের হার পুনঃনির্ধারণ ও মিডিয়ার তালিকা হালনাগাদ করা হবে…মাহফুজ আলম

Sponsered content