জাতীয়

পাল্টে গেল কক্সবাজারের সুগন্ধা বিচের নাম

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:৪৯:২৮ প্রিন্ট সংস্করণ

পাল্টে গেল কক্সবাজারের সুগন্ধা বিচের নাম

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু বিচ করা হয়েছে। একই সঙ্গে সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মধ্যবর্তী ফাঁকা জায়গার নামকরণ করা হয়েছে ‌‘বীর মুক্তিযোদ্ধা বিচ’।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মধ্যবর্তী ফাঁকা জায়গাকে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।

এর আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া সুগন্ধা বিচের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু বিচ করার জন্য আবেদন করেন।

আরও খবর

অর্থ আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের মিফতাহ উদ্দিনসহ ২০ কর্মকর্তাকে তলব করেছে দুদক।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হুবেই-বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

টিসিবি’র লম্বা লাইন দেখেই বোঝা যায় মানুষের অর্থনৈতিক অবস্থা…গোলাম মোহাম্মদ কাদের

বন্দর থানার ওসি ও এসআই টিপু ঝুটি বেধে ঘুষ বাণিজ্যেয় লিপ্ত থাকার অভিযোগ উঠেছে

করিডোর দিলে, বন্দর পরিচালনায় বিদেশী প্রতিষ্ঠান যুক্ত হলে, দেশের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে…স্টুডেন্টস ফর সভরেন্টি

শামীম ওসমান পরিবারের বিরুদ্ধে বিটিআরসির ১২৬ কোটি টাকা ফাঁকির অভিযোগ তদন্তের নির্দেশ…হাইকোর্ট

Sponsered content