প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ৫:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৬:০০ পূর্বাহ্ণ
বিএফইউজে সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক রুহুল আমিন গাজী মারা গেছেন।

আ জা ডেস্ক :
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক রুহুল আমিন গাজী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। রুহুল আমিন গাজী ছিলেন দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক।
জানা গেছে, রুহুল আমিন গাজীকে বিদেশে চিকিৎসার জন্য নেয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।
Copyright © 2026 আমাদের জাগরন. All rights reserved.