জাতীয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৫ , ৪:৪১:০৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।রোববার (৩০ মার্চ) সকালে রাজধানীর বেশ কয়েক জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মুসলিম উম্মাহ বাংলাদেশের আয়োজনে রোববার সকাল সোয়া ৭টায় পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শিশু ও নারীসহ মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

মুসল্লিরা দাবি করেন, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে রোজা রাখা হারাম। সারা পৃথিবীতে ঈদ হচ্ছে, সে হিসেবে আমরাও পালন করছি। এর আগেও ঈদ পালন করেছি।

একই তারিখে রোজা রাখা ও ঈদ উদ্‌যাপন করার জন্য সব মুসলমানদের প্রতি আহ্বান জানান নামাজে আসা মুসল্লিরা।

এ ছাড়া আরও কয়েক জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায়ও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, চাঁদপুরের অর্ধশত গ্রামেও উদ্‌যাপন হচ্ছে ঈদুল ফিতর। মাদারীপুরের ২৫টি গ্রামের ৩০ হাজার মানুষ পালন করছেন ঈদুল ফিতর।

প্রতি বছর রমজান শেষে ঈদের চাঁদ দেখা ও ঈদ উদ্‌যাপন নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের অনেক স্থানেই পালিত হয় ঈদের আনুষ্ঠিকতা। এবারও এর ব্যতিক্রম হয়নি।

এবার আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, ‘৩০ মার্চ অর্থাৎ ২৯ রমজানে সূর্যাস্তের সময় শাওয়াল মাসের চাঁদের বয়স হবে ১.০৫ দিন। আর পরের দিন ৩১ মার্চ ২.০৫ দিন। এ সময় চাঁদের স্থায়িত্ব হবে ৩০ মার্চ সন্ধ্যায় ৪৩ মিনিট আর পরের দিন আকাশে চাঁদের উপস্থিতি থাকবে ৫১ মিনিট।’

আবহওয়া অফিসের তথ্যানুযায়ী, আকাশ মেঘমুক্ত থাকলে রোববার সন্ধ্যায় খালি চোখেই দেখা যেতে পারে শাওয়াল মাসের চাঁদ। সৌদি আরবসহ অন্যান্য দেশের সঙ্গে একই দিনে ঈদ উদ্‌যাপনের বিষয়ে এবার আলোচনা উঠলেও ইসলামি চিন্তাবিদরা কোরআন এবং হাদিসের নির্দেশনাকে মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন। সৌদি আরবের সঙ্গে একইসঙ্গে ঈদ উদ্‌যাপন বিষয়ে শিগগিরই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসলামি ফাউন্ডেশন।

আরও খবর

Sponsered content

টেকসই বিনিয়োগে বৈশ্বিক প্রতিশ্রুতি জরুরি…পরিবেশ উপদেষ্টা

কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে কর্মবিরতি পালন করা রানিং স্টাফদের সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সচিব বৈঠক।

চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান খোশরোজ কিতাব মহলের স্বত্বাধিকারী ও গণমাধ্যম ব্যক্তিত্ব মহীউদ্দীন আহমদ

তিনদিনব্যাপী আন্তঃস্কুল বিজনেস কার্নিভাল অনুষ্ঠান উদ্বোধন করেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান

এটিএম আজহারুল ইসলামের রায়ে ন্যায়বিচারের প্রতিফলন ঘটেছে…ইসলামী ছাত্রশিবির

অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে…সৈয়দা রিজওয়ানা হাসান