অপরাধ

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৪ , ৭:০৬:৪৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের বায়েজিদের কুয়াইশ এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাসুদ কয়সার ও মোহাম্মদ আনিস। আনিস কুয়াইশ এলাকার মৃত ইসহাকের ছেলে। মাসুদ হাটহাজারী শিকারপুর ইউনিয়নের মোহাম্মদ রফিকের ছেলে।

চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসুদ ও আনিস বায়েজিদ থানার কুয়াইশ নুর মসজিদ এলাকা থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আনিস ঘটনাস্থলে মারা যান।

মাসুদ দৌড়ে পালিয়ে যাওয়ার সময় হাটহাজারীর সুপারিপাড়া এলাকায় পৌঁছে মারা যান। ঘটনাস্থলে হাটহাজারী, বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অবস্থান করছে।

তিনি আরও বলেন, কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। কারা এই ঘটনায় জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

আরও খবর

স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর গর্তে পুঁতে রাখার ঘটনায় স্বামী গ্রেফতার

মারধরের পর চাঁদাবাজ আখ্যা দিয়ে ভুক্তভোগীকে থানায় সোপর্দ যাত্রাবাড়ী আরতের সামনে পরিবহন চাঁদাবাজিতে বাঁধা দেয়ার জের

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে ৯ টন পলিথিন জব্দ, ৪ লক্ষ টাকা জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন

পুলিশের সোর্স পরিচয় দিয়ে পুরো এলাকা দাপিয়ে বেড়াচ্ছে শিকদার সোনারগাঁয়ে তদন্ত ওসির নাম ভাঙ্গিয়ে তাফালিং

বিশেষ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ গ্রেফতার করেছে পুলিশ

নারায়ণগঞ্জে মুকুল,নাঈমের বিরুদ্ধে চাঁদাবাজি,অস্ত্র,মাদক,হত্যাকাণ্ডসহ অপরাধমূলক কর্মকাণ্ডের তোলপাড় কাশীপুর এলাকায়

Sponsered content