জাতীয়

স্থানীয় ভূমি বিরোধের মূল উৎস নিষ্পত্তির উদ্যোগ এসিল্যান্ড-দের প্রতি আহ্বান: এ এফ হাসান আরিফ

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৩০:৪৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :

স্থানীয় ভূমি বিরোধের মূল উৎস খোঁজার ওপর গুরুত্বারোপ করে তা নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার জন্য দেশের সহকারী কমিশনার (এসিল্যান্ড)-দের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নীলক্ষেতে ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্র আয়োজিত পাঁচ সপ্তাহব্যাপী বিভিন্ন জেলার ৩৯ জন সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণার্থীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, দেশের সহকারী কমিশনার (ভূমি) তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মাধ্যমে সমাজের ভূমি ব্যবস্থাপনার ইতিবাচক প্রতিফলন ঘটাতে সক্ষম। বিদ্যমান ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সহকারী কমিশনারদের স্থানীয় ভূমি বিরোধের মূল উৎস খোঁজার ওপর গুরুত্বারোপ করে তা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে
তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষের জন্য একটি স্বচ্ছ, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে ও সমাজের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে হলে সহকারী কমিশনারদের কর্ম এলাকায় জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে। এতে করে ভূমি বিরোধ মামলা কমার পাশাপাশি মামলার সব পক্ষের অর্থশ্রম ও সময়ের অপচয় রোধ করা সম্ভব হবে।
এদিকে, দুপুরে ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের অধীন লিজ ও সেটেলমেন্ট ব্যবস্থাপনা পদ্ধতির সফটওয়্যার সৃজনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সিনথেটিক সল্যুশন, মাইসফট হ্যাভেন ও শুটিং স্টার লিমিটেড যৌথভাবে সফটওয়্যার ডেভেলপের কাজ করছে। এ সফটওয়্যার সৃজনের মাধ্যমে দেশের হাট-বাজার,জলমহাল ঘোষণা ও অবলুপ্ত, তালিকা হালনাগাদ, ইজারা, বালুমহাল, খাস জমি বন্দোবস্ত, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি, লবণমহাল ও ঘাসমহাল ব্যবস্থাপনা কার্যক্রম স্বচ্ছ, আধুনিকায়ন ও দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে।

আরও খবর

হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরব কে প্রধানমন্ত্রীর আহবান

তিন ব্যাংকের ১৬ অ্যাকাউন্টে সাবেক আইনমন্ত্রী ২১ কোটি টাকার সন্ধান দুদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম

পরিবেশ সংশ্লিষ্ট অভিযোগ নিষ্পত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে…পরিবেশ উপদেষ্টা

ধানমন্ডিতে সাবেক সচিব, বিচারক ও কর্মকর্তাদের দেয়া ১২ ফ্ল্যাটে বরাদ্দ বাতিল…জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

মার্কিন সংস্থার প্রতিবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

Sponsered content