জাতীয়

কুয়াকাটাসহ বরিশাল বিভাগে পরিচ্ছন্নতা অভিযান প্লাস্টিক বর্জ্য অপসারণ সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়ন

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৪ , ২:৪৮:০৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক পটুয়াখালী :

ঢাকা, ২৩ নভেম্বর: পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতেসহ বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণার পর সেন্টমার্টিন, কক্সবাজার ও কুয়াকাটা পরিচ্ছন্ন করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

এই অভিযানে কুয়াকাটা সমুদ্র সৈকতের ৬ কিলোমিটার এলাকা থেকে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। বর্জ্যের মধ্যে ছিল ফুড র‍্যাপার, পলিথিন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, বোতল, সিগারেট প্যাকেট, মাছ ধরার জাল, প্রসাধনী সামগ্রী এবং ই-বর্জ্য।

এর পাশাপাশি শিক্ষার্থীদের ও জন সাধারণকে সম্পৃক্ত করে বরিশাল জিলা স্কুল, বরিশাল সদর গার্লস, চাঁদ পাশা উচ্চ বিদ্যালয় বাবুগঞ্জ, কড়াপুর দাখিল মহিলা মাদ্রাসায়, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুয়াকাটার পার্শ্ববর্তী বিভিন্ন স্কুল ও মাদ্রাসা, এবং বরিশাল, বরগুনা, পটুয়াখালী তে বিভিন্ন বাজারে সচেতনতা মূলক আয়োজন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে পরিবেশ মন্ত্রণালয়ের আশিকুর রহমান সমী, পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের মোহাম্মদ আসাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সিইজিআইএস অংশগ্রহণ করে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেন, “পর্যটকদের অসচেতনতার কারণে সৈকতগুলো দূষিত হচ্ছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি সৈকতসহ সব পর্যটন স্পট পরিচ্ছন্ন রাখতে এবং যত্রতত্র প্লাস্টিক না ফেলতে সকলের প্রতি আহ্বান জানান।

আরও খবর

Sponsered content

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম

কারখানাগুলোতে স্বচ্ছন্দে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার…প্রেস সচিব

১৪ ফেব্রুয়ারিকে জাতীয় সুন্দরবন রক্ষা দিবসের দাবি জানিয়েছে…বাপা

ভারতে পুকুরে পবিত্র স্নানে অন্তত ৪৬ জন সলিল সমাধি।

এসি কিনে পাওয়া ১০ লাখ টাকার চেক মিঠুন দত্তের হাতে তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চেয়েছিলেন ওসি