জাতীয়

ক্রিকেটার তামিম ইকবালের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষা পর হার্টে রিংও পরানো হয়েছে, জ্ঞান ফিরেছে

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২৫ , ১০:৪৭:০২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে ক্রিকেটার তামিম ইকবালের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তার হার্টে রিংও পরানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। একটু আগে ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন, জ্ঞান ফিরেছে তামিমের।

নাফিস নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘জ্ঞান ফিরেছে তামিম ইকবালের, তাকে সিসিইউতে রাখা হয়েছে। তামিমের জন্যে সবাই দোয়া করবেন।’

সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক করেন তামিম। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগে তামিমকে নিতে হেলিকপ্টারও আনা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশে থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে।

আরও খবর

বান্দরবানে পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সময় ভবনটিতে ৫৯০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল

চট্টগ্রামে ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক সংযোগ দেয়া হবে বলেপার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

পলিথিন উৎপাদনের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: টাস্কফোর্স অভিযানে পলিথিন জব্দ, মালিকের ৩ মাসের কারাদণ্ড

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে নয়া দিল্লিকে ঢাকা স্পষ্ট বার্তা দিয়েছে….পররাষ্ট্র সচিব

সরকারি বিভিন্ন সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে নাগরিক সেবা যাত্রা শুরু

Sponsered content