অপরাধ

পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় পলাতক আরাভ খানসহ আটজনকে যাবজ্জীবন

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৫ , ৫:৪৭:৫৪ প্রিন্ট সংস্করণ

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ রায় দেন।

দণ্ডিত অপর আসামিরা হলো মামুন ইমরানের বন্ধু রহমাত উল্লাহ (৩৫), স্বপন সরকার (৩৯), দিদার পাঠান (২১), মিজান শেখ (২১), আতিক হাসান (২১), সারোয়ার হোসেন (২৩)আরাভ খানের আইনজীবী রুহুল আমিন এ তথ্য জানান।

দণ্ডিতদের মধ্যে আরাভ খান এবং সুরাইয়া আক্তার কেয়া পলাতক। অপর ছয় আসামির মধ্যে রহমাত উল্লাহ, সারোয়ার হোসেন জামিনে থেকে আদালতে হাজির হয়। কারাগার থেকে আদালতে হাজির করা হয় অপর চার আসামিকে। পরে ছয় আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

আরাভ খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।এর আগে কয়েক দফা রায় পেছানো হয়। সর্বশেষ গত ৯ এপ্রিল রায় পিছিয়ে আজকের দিন রাখা হয়েছিল।

জানা গেছে, ২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে আদালতে ২৬ জন সাক্ষ্য দেন।

আরও খবর

একাত্তরের প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারের পথ চিরদিনের জন্য ধ্বংস করেছে এ শাহবাগই

নারায়ণগঞ্জে মুকুল,নাঈমের বিরুদ্ধে চাঁদাবাজি,অস্ত্র,মাদক,হত্যাকাণ্ডসহ অপরাধমূলক কর্মকাণ্ডের তোলপাড় কাশীপুর এলাকায়

দেশে লাগাতার ধর্ষণ,নারী নিপীড়নের ঘটনায় ধর্ষকদের উপযুক্ত শাস্তি হয়রানি বিরুদ্ধে ক্লাস বর্জনের ঘোষণা…ঢাবি

কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে আটক করেছে সেনাবাহিনী

অতিরিক্ত মদপানে স্ত্রীসহ নজমুলের মৃত্যু: সুরতহাল প্রতিবেদন

অতিরিক্ত মদপানে স্ত্রীসহ নজমুলের মৃত্যু: সুরতহাল প্রতিবেদন

রূপগঞ্জে বয়োবৃদ্ধর চিকিৎসার ব্যয় বহন নিয়ে হাসপাতালে দু সংসারের লোকজনের মারামারি, সত্য গোপন রেখে সাংবাদিক রিয়াজের মিথ্যাচার

Sponsered content