জাতীয়

দূষণবিরোধী অভিযানে চার জেলায় জরিমানা আদায়,কালো ধোঁয়া নির্গমণকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

  প্রতিনিধি ২৪ মে ২০২৫ , ৩:০২:৫৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বায়ু দূষণ, শব্দ দূষণ এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহারের বিরুদ্ধে আজ ২৪ মে, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর জেলায় বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুসারে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি মামলার মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

ফরিদপুর জেলায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২টি মামলার মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৭২ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানে কয়েকটি সুপারশপ ও দোকানে অভিযান চালিয়ে দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন বিষয়ে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

ঢাকার মিরপুর-১ এলাকায় মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গতকারী যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৬টি যানবাহনের চালকের বিরুদ্ধে ৬টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মানিকগঞ্জ ও ফরিদপুর জেলায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুযায়ী ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৮টি মামলার মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দূষণবিরোধী এ ধরণের অভিযান সারাদেশে অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

অন্য কোন পন্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার সুযোগ জাতীয় পার্টিতে নেই…ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

প্রায় ১৩ বছর পর বাংলাদেশ সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পঁচিশ ক্যাডারের সুপারিশ পাশ কাটিয়ে জনপ্রশাসন সংস্কার ফলপ্রসূ হবে না…সেমিনারে বক্তারা

প্রধান উপদেষ্টার কাছে নতুন ছয় ব্যাংক নোটের ছবি হস্তান্তর করেছেন…গভর্নর আহসান এইচ মনসুর

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

খালেদা জিয়া বিদেশি প্রভুদের কাছে জাতীয় স্বার্থের বিষয়ে কখনোই আপস করে নাই…ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন