সারাদেশ

খুলনা প্রেসক্লাবে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন,প্রেস সচিব শফিকুল আলম

  প্রতিনিধি ২৮ জুন ২০২৫ , ৫:২৪:১৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক খুলনা: 

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পদত্যাগ দাবিতে ধারাবাহিক আন্দোলনের মুখে খুলনা প্রেসক্লাবে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৮ জুন) বিকালে তিনি প্রেসক্লাব পরিদর্শনে সেখানে গেলে আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীরা বলতে থাকেন, কেএমপি কমিশনারের পদত্যাগ নিয়ে কোনও ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রেস সচিবকে বের হতে দেয়া হবে না। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেস সচিব সেখানে ছিলেন।

গণমাধ্যম কর্মী মোস্তফা জামাল পপলু বলেন, প্রেস সচিব জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনার সাংবাদিকদের মতবিনিময় সভা শেষে বিকাল ৫টার দিকে খুলনা প্রেসক্লাব পরিদর্শনে আসেন। তিনি পরিদর্শনকালে ছাত্র-জনতার আন্দোলনের একটি অংশ প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেন। ফলে ক্লাব থেকে কেউই বের হতে পারেননি। এ অবস্থায় প্রেস সচিবও অবরুদ্ধ হন। একপর্যায়ে বিক্ষোভকারীরা বলতে থাকেন কেএমপি কমিশনারের পদত্যাগ নিয়ে ঘোষণা না দিলে প্রেস সচিবও বের হতে পারবেন না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুকান্ত দাশ নামে এক এসআইকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিলেও তাকে ছেড়ে দেয় পুলিশ। এর প্রতিবাদে কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।

এই সময়ের মধ্যে দাবি মানা না হলে শনিবার (২৮ জুন) দুপুর ১২টা থেকে ‘খুলনা অচল’ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

আরও খবর

Sponsered content

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত করা হয়েছে…প্রধান উপদেষ্টা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম

এইচ এস সি পরীক্ষা নতুন রুটিন অনুযায়ী, স্থগিত হওয়া ২২-২৪ জুলাইয়ের পরীক্ষা ১৭-১৯ আগস্ট অনুষ্ঠিত হবে

পুলিশের সোর্স পরিচয় দিয়ে পুরো এলাকা দাপিয়ে বেড়াচ্ছে শিকদার সোনারগাঁয়ে তদন্ত ওসির নাম ভাঙ্গিয়ে তাফালিং

সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করেছে সরকার

সংস্কার ও গণহত্যার বিচার সময়ের অনিবার্য দাবি…ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ