অপরাধ

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে ৯ টন পলিথিন জব্দ, ৪ লক্ষ টাকা জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৫ , ৬:২২:১৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে র‍্যাব। র‍্যাব-১১, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন এই অভিযানে অংশ নেয়। ৪ টি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে মোট ৭ টন পলিথিন এবং ৭৮ বস্তা পিপি দানা জব্দ করা হয়েছে। এই ঘটনায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। অপরদিকে, ময়মনসিংহে র‍্যাবের অভিযানে আনুমানিক ২ টন পলিথিন জব্দ করা হয়েছে।

এছাড়াও, আজ বুধবার ১৩ আগস্ট দিবাগত রাতে ঢাকার কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, র‍্যাব-১০ এবং ডিএমপি এই অভিযানে ছিল। ইমামগঞ্জ, সোয়ারিঘাট ও লালবাগের বিভিন্ন স্থানে তল্লাশি করা হয়। চকবাজার এলাকার কামালবাগ থেকে প্রায় ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একটি ভ্যান গাড়ি থেকে এসব পলিথিন উদ্ধার করা হয়।

অপরদিকে, বরিশালে “পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ” বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি পলিথিন রোধে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে।

আরও খবর

ঈশ্বরদীতে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি-সন্ত্রাসী প্রতিবাদে যুবদল নেতা সংবাদ সম্মেলন

সীমান্তে বিএসএফের বুলেটে এক ভারতীয় চোরাকারবারী নিহত

পুলিশের সোর্স পরিচয় দিয়ে পুরো এলাকা দাপিয়ে বেড়াচ্ছে শিকদার সোনারগাঁয়ে তদন্ত ওসির নাম ভাঙ্গিয়ে তাফালিং

রূপগঞ্জে বয়োবৃদ্ধর চিকিৎসার ব্যয় বহন নিয়ে হাসপাতালে দু সংসারের লোকজনের মারামারি, সত্য গোপন রেখে সাংবাদিক রিয়াজের মিথ্যাচার

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে গ্রেফতার করেছে পুলিশ

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিলসহ বিভিন্ন সামগ্রী আটক করেছে…বিজিবি

Sponsered content