রাজধানী

রক্তদান সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টি হয়…ধর্ম উপদেষ্টা

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৫ , ৬:১৩:৪০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক সিলেট:

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,
রক্তদান সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টি হয়। এটি কেবল মানুষের জীবনই বাঁচায় না, এটি দাতার শরীরের জন্যও উপকারী।

আজ শুক্রবার ১৫ আগস্ট বিকালে সিলেটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খিদমাহ ব্লাড ব্যাংকের আয়োজনে ‘রক্তবন্ধন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংগঠনটির ১০ বছরপূর্তি উপলক্ষ্যে এ সেমিনার আয়োজন করা হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, দুর্ঘটনা, অপারেশন, প্রসবকালীন জটিলতা, থ্যালাসেমিয়া বা ক্যান্সার রোগীদের প্রায়শই রক্তের প্রয়োজন হয়। যেকোনো জরুরি পরিস্থিতিতে রক্তের প্রয়োজনে ব্লাডব্যাংকগুলো মানুষের পাশে দাঁড়ায়। এরূপ মানবিক কাজে সকলকে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, রক্তদান একটি মহৎ, নিরাপদ ও সামাজিক গঠনমূলক কাজ। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বন্ধন সূদৃঢ় হয় এবং সহমর্মিতার পরিবেশ তৈরি হয়। রক্তদান ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সওয়াবের কাজ যদি তা মানবতার কল্যাণে ও শরিয়তের নির্ধারিত সীমারেখার মধ্যে থেকে করা হয়। এটি একপ্রকার ইবাদতের পর্যায়েও আসতে পারে যদি তা নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়।

উল্লেখ্য, খিদমাহ ব্লাড ব্যাংক এ পর্যন্ত ১৭ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে রোগীদের কাছে পৌঁছে দিয়েছেন।

মাওলানা আবদুর রহমান কফিলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান ও বিশিষ্ট লেখক মাওলানা শরিফ মুহাম্মদ প্রমূখ বক্তৃতা করেন।

আরও খবর

Sponsered content

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত

ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না…অ্যাটর্নি জেনারেল

চাঁদপুর জাহাজে ৭ জনকে হত্যার বিচারের অনির্দিষ্টকাল কর্মবিরতির ঘোষণা দিয়েছেন নৌযান শ্রমিকরা

ব্রিটিশ সম্পত্তিই এখন বাংলাদেশের চলমান রাজনৈতিক,দুর্নীতিবিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে

বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ গুলোকে ‘মিথ্যা’ এবং ‘উদ্দেশ্য প্রণোদিত’ বলে দাবি যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক

সিদ্ধিরগঞ্জে চুনা কারখানার গ্যাস লাইন বিচ্ছিন্ন ও সিলগালা