সারাদেশ

কক্সবাজারের‘বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’ স্থাপনের বরাদ্দ বনভূমির বাতিল করেছে সরকার

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৪ , ৪:০০:৪৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুরোধে কক্সবাজারের সংরক্ষিত বনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’ স্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দ করা সাতশ একর বনভূমির বন্দোবস্ত বাতিল করেছে সরকা।

রবিবার (১০ নভেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে কক্সবাজারের জেলা প্রশাসককে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই চিঠিতে ভূমি মন্ত্রণালয় বলেছে, ‘বঙ্গবন্ধু একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’ নির্মাণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে বন্দোবস্ত করা কক্সবাজার জেলার সদর উপজেলার ঝিলংজা এলাকার ‘পাহাড়’ শ্রেণির ৪০০ একর ও ‘ছড়া’ শ্রেণির ৩০০ একরসহ মোট ৭০০ একর জমি রক্ষিত বনের গেজেটভুক্ত হওয়ায় এই বন্দোবস্ত বাতিল করা হয়েছে।

গত ২৯ আগস্ট এ বিষয়ে একটি আধা-সরকারি চিঠি পাঠান পরিবেশ উপদেষ্টা। ওই চিঠিতে বলা হয়েছে, বন্দোবস্ত করা এলাকা ১৯৩৫ সাল থেকে বন আইন ১৯২৭-এর ২৯ ধারার আওতায় রক্ষিত বন হিসেবে ঘোষিত। এই ২ হাজার ১৪৫ দশমিক ২ একর ভূমির অংশে গর্জন, চাপালিশ, তেলসুরসহ বিভিন্ন প্রজাতির গাছপালা এবং হাতি, বানর, বন্য শুকরসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০১১-১২ ও ২০১২-১৩ সালে এই বনভূমিতে বনায়ন কার্যক্রম পরিচালিত হয়।

রেকর্ডে ‘রক্ষিত বন’ উল্লেখ না থাকায় বন বিভাগ এ বিষয়ে মামলা করে। পাশাপাশি, ভূমির বন্দোবস্ত বাতিল চেয়ে একটি রিট মামলাও হাইকোর্টে দায়ের করা হয়। হাইকোর্ট বিভাগ এ বন্দোবন্তের বিষয়ে স্থগিতাদেশ দেন, যা আপিল বিভাগে বহাল রয়েছে।

১৯৯৯ সালে ঝিলংজা ইউনিয়নকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে বনভূমির গাছ কাটাসহ প্রাকৃতিক বৈশিষ্ট্য পরিবর্তন নিষিদ্ধ করা হয়। ৭০০ একর রক্ষিত বনও এই সংকটাপন্ন এলাকার অন্তর্ভুক্ত।

আরও খবর

Sponsered content

সরকার দেশের সাধারণ মানুষকে স্বস্তি প্রদান, অর্থনীতিকে শক্তিশালী করার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে।

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম

বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৭ বছর পর কারামুক্ত

আল্লামা সুলতান যওক নদভী মৃত্যুতে ধর্ম উপদেষ্টার শোক

ব্যয় সাশ্রয়ী গুণগত মানসম্পন্ন জ্বালানি নিশ্চিতে কাজ করছে সরকার….সৈয়দা রিজওয়ানা হাসান