রাজনীতি

কারও লাল চোখ আমরা দেখতে চাই না…ডা:শফিকুল রহমান

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৫ , ৪:৪৬:২১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না। আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কারও হাতে যাওয়ার জন্য নয়। কারও লাল চোখ আমরা দেখতে চাই না

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা জামায়া‌তের কর্মী স‌ম্মেল‌নে তি‌নি এ কথা ব‌লেন।

জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলাম বৈষম্যহীন মানবিক সমাজ গড়তে চায়। আমরা বিভেদ নয়, ঐক্য চাই। এ দেশের হিন্দু-মুসলমান, বৌদ্ধ, খ্রিস্ট্রান সবাই গর্বিত নাগরিক।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে। কম-বেশি সবাই এ জাতিকে কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত ১৫ বছর যারা ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, এতো মানুষ কেন জীবন দিয়েছে? তারা বৈষম্যহীন সমাজ চায়। তারা বলেছে, আমরা চাঁদাবাজি বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে।

জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আরও খবর

৭ তারিখের নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে বাঁচিয়েছি: চুন্নু

নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামায়াত

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, যা গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল’…নাসির উদ্দিন পাটোয়ারী

প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফ্যাসিস্টদের দোসররা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন…বিএনপির মহাসচিব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম

Sponsered content