গণ মাধ্যম

খ্যাতিমান সাংবাদিক ও দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব ইন্তেকাল করেছেন

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৫ , ১১:৫২:০৮ প্রিন্ট সংস্করণ

আ জা ডেক্স:

খ্যাতিমান সাংবাদিক ও দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব আজ সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬১ বছর।

মঙ্গলবার বিকেলে অফিসে দায়িত্বকালে তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। সেখানে রাত পৌনে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অফিস সূত্রে জানা গেছে, আজ রাত ৯টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কম্পাউন্ডে (কালের কণ্ঠের অফিস প্রাঙ্গণে) তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাতেই তার মরদেহ ঝিনাইদহের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

আলী হাবিব ১৯৬৪ সালে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে দৈনিক জনকণ্ঠে সম্পাদকীয় সহকারী হিসেবে যোগদান করেন। পরে ২০০১ সাল থেকে সহকারী সম্পাদক ও ফিচার বিভাগের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। ‘রঙ্গভরা বঙ্গদেশ’ ও ‘ঝিলিমিলি’ ফিচার পাতার বিভাগীয় সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

আলী হাবিব দৈনিক কালের কণ্ঠে ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন সময় কালের কণ্ঠের উপ-সম্পাদকীয় বিভাগে সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করতেন।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী, কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক মো. হায়দার আলী ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া আলী হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার পৃথক শোক বার্তায় তারা আলী হাবিবের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।সূত্র:বাসস

আরও খবর

দেশ টিভি-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪ গণতন্ত্র ও পরিবেশ সুরক্ষায় নির্ভিক সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ সৈয়দা রিজওয়ানা হাসান

বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহীউদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন…বিএফইউজে ও ডিইউজে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাব ফ্রিজ

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

রূপগঞ্জে বয়োবৃদ্ধর চিকিৎসার ব্যয় বহন নিয়ে হাসপাতালে দু সংসারের লোকজনের মারামারি, সত্য গোপন রেখে সাংবাদিক রিয়াজের মিথ্যাচার

দুর্নীতির বিরুদ্ধে সংবাদ ছাপায় সাংবাদিককে হুমকি ও মানববন্ধন

Sponsered content