সারাদেশ

সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৫ , ৬:৩১:৩৯ প্রিন্ট সংস্করণ

  • নিজস্ব প্রতিবেদক ভোলা:

ভোলার মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই পূর্বের একটি মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—মনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আমানত উল্লাহ আলমগীর, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ দালাল এবং উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রুবেল।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় মনপুরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, “তাদের বিরুদ্ধে গত বছরের ৫ মার্চ পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছিল।

আরও খবর

Sponsered content

শহীদ আবু সাঈদের আইনজীবী রায়হান কবীর ও ভূমিহীন আন্দোলনের নেতা শেখ নাসির উদ্দিনের ওপর জামায়াত-শিবিরের হামলা

চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে…প্রধান উপদেষ্টা

আমরা মেইনস্ট্রিমের সাথে মিশে যেতে চাই,দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতিতে শরিক হতে চাই…পার্বত্য উপদেষ্টা

শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে সরিয়ে দেয়া হয়েছে

শিবিরের ওপর দায় দিয়ে দাও’ সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতির মন্তব্যের নিন্দা

রাজনৈতিক ব্যক্তিসহ ৬২৬ জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেয়া হয়। তাদের মধ্যে ২৪ জন ছিলেন রাজনীতিবিদ